খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক, ১৪৩৩
advertisement

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’

BANGLARGORJON
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’

রোহিত শর্মাকে সরিয়ে শুবমান গিলকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়াকে ভুল মনে করছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের বয়স হবে ৪০।

রোহিতকে সরানোর মূল কারণ এটাই বলে মনে করেন গাঙ্গুলী। তিনি ও রাহুল দ্রাবিড়ও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন বলেও দাবি করেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।

শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, ‘আমি জানি না রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে, নাকি অন্য কিছু। তবে মনে হয়, এটা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কারণ, রোহিত একজন অসাধারণ অধিনায়ক। গত দুই বছরে রোহিত টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। সুতরাং রোহিতের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচকদের মনে যা এসেছে, তা হলো—দুই বছর পর বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০।’

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বিশু সাহা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

ময়মনসিংহ সদর বেগুন বাড়ির স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দী অবস্থায় যে লাশটি পাওয়া গিয়েছিল সে একজন পেশায় স্বর্ণের কারিগর এবং ময়মনসিংহ আঠার বাড়ি বিল্ডিং একটি জুয়েলারি দোকানে কারিগরি হিসেবে কর্মরত ছিলেন। নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) পিতা মৃত্যু: রমেন্দ্র চন্দ্র সূত্রধর, পোস্টমর্টেমের সময় নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথায় ও বুকে কূপের আঘাত ছিল বলে জানায় পুলিশ। অন্য একটি  সূত্র থেকে জানা যায়, জুয়েলারি কারিগরি পেশার পাশাপাশি পার্টনার হিসেবে অটো রিক্সা বাইকের ব্যবসাও করতেন তিনি। স্থায়ী ঠিকানা ত্রিশাল হলেও সে স্টেডিয়ামের পিছনে বাড়ি করে পরিবারের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে  বসবাস করতেন বলে জানা যায়।