খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক, ১৪৩৩
advertisement

নিগার সুলতানার অপরাজিত অর্ধশতকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

BANGLARGORJON
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিগার সুলতানার অপরাজিত অর্ধশতকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

ম্যাচসেরা নিগার সুলতানা

এডিনবরায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানার অনবদ্য ৫৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে স্কটল্যান্ড নারী দলকে ৩৪ রানে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে সিরিজে নিগার ৪৬* ও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল এবং নির্ধারিত ওভারে ১৫২ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। যদিও শুরুটা ভালো ছিল না, মাত্র ২৩ রানের মধ্যে দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস এবং তাজ নেহারের উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল। এরপর নিগার সুলতানা এবং সোবহানা মোস্তারি মিলে ৭৭ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান। সোবহানা ৩১ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলেন। নিগার ৪৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন এবং শেষদিকে স্বর্ণা ২০ রান যোগ করে দলের সংগ্রহকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যান।

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ছিল আরও বিপর্যয়কর। মাত্র ১ রানের মধ্যে ডার্সি কার্টার ও ক্যাথরিন ফ্রেসারের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলাররা দারুণ সূচনা করেন। ডার্সি কার্টারকে সানজিদা আক্তার এবং ক্যাথরিন ফ্রেসারকে মারুফা আক্তার আউট করেন। টুর্নামেন্টের আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অর্ধশতক হাঁকানো স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রাইস আজ ২১ রানেই সাজঘরে ফেরেন। সারাহ ব্রাইস ৪০ রান করলেও, অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। স্কটল্যান্ড শেষ পর্যন্ত ১১৮ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে রিতুমনি ৪টি উইকেট শিকার করেন, এছাড়া মারুফা ও সানজিদা প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যদিও টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল তারা, এই জয় শিরোপার লড়াইয়ে তাদের টিকিয়ে রেখেছে। তবে শিরোপা জেতার ভাগ্য এখনো নিজেদের হাতে নেই। ৩ ম্যাচে ২ জয় নিয়ে স্কটল্যান্ড বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে জিতলেই স্কটল্যান্ড শিরোপা নিশ্চিত করবে।

advertisement
advertisement

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বিশু সাহা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

ময়মনসিংহ সদর বেগুন বাড়ির স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দী অবস্থায় যে লাশটি পাওয়া গিয়েছিল সে একজন পেশায় স্বর্ণের কারিগর এবং ময়মনসিংহ আঠার বাড়ি বিল্ডিং একটি জুয়েলারি দোকানে কারিগরি হিসেবে কর্মরত ছিলেন। নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) পিতা মৃত্যু: রমেন্দ্র চন্দ্র সূত্রধর, পোস্টমর্টেমের সময় নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথায় ও বুকে কূপের আঘাত ছিল বলে জানায় পুলিশ। অন্য একটি  সূত্র থেকে জানা যায়, জুয়েলারি কারিগরি পেশার পাশাপাশি পার্টনার হিসেবে অটো রিক্সা বাইকের ব্যবসাও করতেন তিনি। স্থায়ী ঠিকানা ত্রিশাল হলেও সে স্টেডিয়ামের পিছনে বাড়ি করে পরিবারের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে  বসবাস করতেন বলে জানা যায়।