খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক, ১৪৩৩
advertisement

দিলারার ২২ বলে রেকর্ড ফিফটি: নেদারল্যান্ডসকে হারাল টাইগ্রেসরা

BANGLARGORJON
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
দিলারার ২২ বলে রেকর্ড ফিফটি: নেদারল্যান্ডসকে হারাল টাইগ্রেসরা

দিলারা আক্তার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওপেনার দিলারা আক্তার টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন। এডিনবরায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ২২ বলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের লাহোরে রুমানা আহমেদের ২৮ বলে করা ফিফটির রেকর্ডটি ভেঙে দিলেন দিলারা। দেশের নারী ক্রিকেটে প্রায়শই দ্রুত রান তোলার অভাব নিয়ে আলোচনা হয়, সেখানে দিলারার এই টি-টোয়েন্টিসুলভ ইনিংস নতুন আশার সঞ্চার করেছে।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বৃষ্টির কারণে খেলা কমে ৮ ওভারে নেমে আসে। এই সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩ উইকেটে ৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। এই ইনিংসে দিলারা আক্তারের বিস্ফোরক ব্যাটিং ছিল মূল আকর্ষণ।

দিলারা মাত্র ২৬ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ রানের এক ঝলমলে ইনিংস খেলেন। তার সঙ্গী আরেক ওপেনার জুরাইয়া ফেরদৌসও ৮ বলে ১৩ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। এই দুই ওপেনারের দ্রুতগতির ব্যাটিংয়েই বাংলাদেশ বড় স্কোর গড়তে সক্ষম হয়।

৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রানে আটকে যায়। ফলে বাংলাদেশ এই ম্যাচটি ১৩ রানে জয়লাভ করে। ত্রিদেশীয় সিরিজে ৪টি ম্যাচের মধ্যে ২টিতে হেরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরা।

advertisement
advertisement

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বিশু সাহা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

ময়মনসিংহ সদর বেগুন বাড়ির স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দী অবস্থায় যে লাশটি পাওয়া গিয়েছিল সে একজন পেশায় স্বর্ণের কারিগর এবং ময়মনসিংহ আঠার বাড়ি বিল্ডিং একটি জুয়েলারি দোকানে কারিগরি হিসেবে কর্মরত ছিলেন। নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) পিতা মৃত্যু: রমেন্দ্র চন্দ্র সূত্রধর, পোস্টমর্টেমের সময় নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথায় ও বুকে কূপের আঘাত ছিল বলে জানায় পুলিশ। অন্য একটি  সূত্র থেকে জানা যায়, জুয়েলারি কারিগরি পেশার পাশাপাশি পার্টনার হিসেবে অটো রিক্সা বাইকের ব্যবসাও করতেন তিনি। স্থায়ী ঠিকানা ত্রিশাল হলেও সে স্টেডিয়ামের পিছনে বাড়ি করে পরিবারের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে  বসবাস করতেন বলে জানা যায়।