মোঃ জাহাঙ্গীর হাসান
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি সালমান ওমর রুবেল খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ নিলেন্

মারুফ হোসেন : -খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ-এমপি সালমান ওমর রুবেলের। শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হতেই রাজধানীর ব্যস্ততা পেছনে ফেলে ছুটে এলেন নিজের জনপদে। খালিপায়ে মাটিতে হাঁটা, জন্মভূমির ধুলো কপালে ছোঁয়া আর মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া এভাবেই হালুয়াঘাট-ধোবাউড়ায় ফিরে প্রথম দিন কাটালেন নবনির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পান তিনি। শপথ গ্রহণের পরপরই এলাকায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করেন, কুশল বিনিময় করেন এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর এই সফরকে স্থানীয়রা দেখছেন শেকড়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতীক হিসেবে।

এলাকায় পৌঁছালে প্রবীণ নাগরিক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। অনেকে বলেন, এটি শুধু প্রথাগত সফর নয়, বরং “জনতার এমপির সরল ও আন্তরিক প্রত্যাবর্তন”। মানুষের ভিড়ের মাঝেই সংক্ষিপ্ত বক্তব্যে সালমান ওমর বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং জনগণের আস্থাই তার সবচেয়ে বড় শক্তি।

উন্নয়নের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি জানান, হালুয়াঘাট-ধোবাউড়ার সড়ক ও অবকাঠামো উন্নয়ন, কৃষি খাতের সম্প্রসারণ এবং সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপ এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তাঁর নির্বাচনী স্লোগান “হালুয়াঘাট-ধোবাউড়ার জনপদ, সালমান ওমরের হাতেই নিরাপদ” ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এলাকাবাসীর প্রত্যাশা, কথার সঙ্গে কাজের মিল রেখে তিনি জনপদকে একটি পরিকল্পিত ও আধুনিক এলাকায় রূপ দেবেন।

সাংবাদিক মারুফ হোসেনের কথায়, “মানুষ এখন কাজ দেখতে চায়। তিনি যেভাবে শুরু করেছেন, আশা করি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।” নিজের মাটিতে দাঁড়িয়ে মানুষের হাত ধরে নতুন পথচলার অঙ্গীকারই যেন জানিয়ে দিলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য এমপি সালমান ওমর রুবেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

কতটা বেশি ভাড়া নিলে বাড়তি ভাড়া নেওয়া বলা যায়?

4

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে “চেষ্টা”-র ঈদ উপহার বিতরণ: মানবতার

5

ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

মুক্তাগাছা উপজেলা-এ শিশু যৌনপাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভ

8

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের আস্থার প্রতীক।

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র: মার

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে অগ্নিকাণ্

17

‘উইল টু ফাইট’: যুদ্ধে কেন ইরানই জয়ী হবে

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20