খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক, ১৪৩৩
advertisement

ধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯

BANGLARGORJON
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯

ধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) রাজস্ব বাজেটভুক্ত ২৭ ক্যাটাগরির পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডের মোট ৪৯ পদে নিয়োগে প্রকাশ করা হয় এ বিজ্ঞপ্তি। এসব পদে আবেদন শুরু হবে আগামীকাল মঙ্গলবার, ৭ অক্টোবর। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও বিবরণ
১। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (স্থায়ী)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০)
২। সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অস্থায়ী)
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০)
৩। ডেটা অ্যানালিস্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/ভূগোল/গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ ডেটা প্রসেসিং ও কম্পিউটার পরিচালনায় অন্যূন ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০)
৪। ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০)
advertisement
advertisement

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বিশু সাহা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

ময়মনসিংহ সদর বেগুন বাড়ির স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দী অবস্থায় যে লাশটি পাওয়া গিয়েছিল সে একজন পেশায় স্বর্ণের কারিগর এবং ময়মনসিংহ আঠার বাড়ি বিল্ডিং একটি জুয়েলারি দোকানে কারিগরি হিসেবে কর্মরত ছিলেন। নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) পিতা মৃত্যু: রমেন্দ্র চন্দ্র সূত্রধর, পোস্টমর্টেমের সময় নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথায় ও বুকে কূপের আঘাত ছিল বলে জানায় পুলিশ। অন্য একটি  সূত্র থেকে জানা যায়, জুয়েলারি কারিগরি পেশার পাশাপাশি পার্টনার হিসেবে অটো রিক্সা বাইকের ব্যবসাও করতেন তিনি। স্থায়ী ঠিকানা ত্রিশাল হলেও সে স্টেডিয়ামের পিছনে বাড়ি করে পরিবারের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে  বসবাস করতেন বলে জানা যায়।