খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক, ১৪৩৩
advertisement

‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’: বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিশেষ আলোচনা

BANGLARGORJON
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’: বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিশেষ আলোচনা

দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের জটিল গতিপ্রকৃতি সম্পর্কে গভীর ধারণা প্রদানের লক্ষ্যে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘প্রাইম ব্যাংক অর্থনীতি -অনর্থনীতি’। এই অনুষ্ঠানটি দর্শকদের বৈশ্বিক অর্থনৈতিক চালচিত্র সহজভাবে বুঝতে সাহায্য করবে।

খ্যাতনামা সাংবাদিক শওকত হোসেনের বিশ্লেষণধর্মী উপস্থাপনায় এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে অর্থনীতির সর্বশেষ প্রবণতা এবং বাণিজ্যিক ধারার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়। আগ্রহী দর্শকদের এই গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছে, যা তাঁদের অর্থনৈতিক ও বাণিজ্যিক জ্ঞানকে সমৃদ্ধ করবে।

advertisement
advertisement

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বিশু সাহা
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

ময়মনসিংহ সদর বেগুন বাড়ির স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দী অবস্থায় যে লাশটি পাওয়া গিয়েছিল সে একজন পেশায় স্বর্ণের কারিগর এবং ময়মনসিংহ আঠার বাড়ি বিল্ডিং একটি জুয়েলারি দোকানে কারিগরি হিসেবে কর্মরত ছিলেন। নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) পিতা মৃত্যু: রমেন্দ্র চন্দ্র সূত্রধর, পোস্টমর্টেমের সময় নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথায় ও বুকে কূপের আঘাত ছিল বলে জানায় পুলিশ। অন্য একটি  সূত্র থেকে জানা যায়, জুয়েলারি কারিগরি পেশার পাশাপাশি পার্টনার হিসেবে অটো রিক্সা বাইকের ব্যবসাও করতেন তিনি। স্থায়ী ঠিকানা ত্রিশাল হলেও সে স্টেডিয়ামের পিছনে বাড়ি করে পরিবারের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে  বসবাস করতেন বলে জানা যায়।